দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর পৌরসভার সৈদারবালী-পানিছত্র এলাকায় দীর্ঘদিন পর খাল খননকাজ শুরু হয়েছে। একই সঙ্গে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কবরস্থানের দেয়াল নির্মাণ ও সংস্কারকাজেরও উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী মিয়া খাল খননকাজের উদ্বোধন করেন।
পরে তিনি খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খননকাজের অগ্রগতি নিয়ে কথা বলেন। স্থানীয়দের দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যা ও বর্ষায় জলাবদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়ে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় মাদারীপুর পৌরসভার প্রশাসক মোসা. জেসমিন আকতার বানু, নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. হরষিত বিশ্বাসসহ পৌরসভার কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে খালটি ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হওয়ায় পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছিল। খননকাজ শেষ হলে বর্ষায় জলাবদ্ধতা কমার পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে বলে আশা করছেন তারা।
এরপর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কবরস্থানের দেয়াল নির্মাণ ও সংস্কারকাজের উদ্বোধন করা হয়। কবরস্থানের নিরাপত্তা ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে এ কাজ নেওয়া হয়েছে।
যে আই